আলোর নিশান ফোরাম আপডেট

আলোর নিশান ফোরাম আপডেট


কোটেশন

সাজিয়ে তুলা

কোটেশন

ত্রিভুজ

সেরা লেখা

পাঠ করেছেনঃ

১ ফেব, ২০১১

37০১গোয়েন্দাউপন্যাসঃ কাঠের বাড়ি।পর্ব-০১

কাঠের বাড়িটার দিকে তাকিয়ে আমার গা ছমছম করে উঠল ।আমি শিলুকে জিজ্ঞেস করলাম ,আমরা কি এই বাড়িতেই থাকব ?
শিলু নিদ্বিধায় বলল ,হ্যা !
আমি বললাম ,শিলিগুড়িতে এত বাড়ি থাকতে তোর এই পুরোনো জীর্ণ ভূতুরে বাড়িটা পছন্দ হল কেনরে ?
শিলু মুচকি হেসে বলল ,এটাই তো রহস্য !
শিলু সবসময় এরকম হেয়ালি কথা বলে ।কাল এসে শিলু বলল ,অভি শিলিগুড়ি যাবি ?আমার তখন তো স্কুল বন্ধ ছিল ।তাই ভাবলাম ,বলছে যখন একটু বেড়িয়ে আসি ।তখন কি জানতাম যে ও আমাকে এমন একটা ভুতুরে বাড়িতে এনে তুলবে ।ভয়ে বাড়িটার দিকে তাকানোই যায়না তারপর আবার থাকতে হবে ।ভয়ে এই শিলিগুড়ির বুড়োমরার শীতের মাঝেও আমি ঘেমে একাকার হয়ে গেলাম ।শিলু আমার দিকে তাকিয়ে বলল ,কিরে ভয় পেয়ে গেছিস ?
আমি নিজেকে সামলে নিয়ে বললাম ,না !
শিলু আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল ,তাহলে ঘামছিস কেন ?
আমি তার একথার উত্তর না দিয়ে বলল ,এই বাড়িতে না থাকলেই কি নয় ?
শিলু বিড়বিড় করে বলল ,এই বাড়ির জন্যই তো আমার এত দূর থেকে আসা এই বাড়ি.......।আর কিছুই বুঝতে পারলাম না ।
আমরা ধীরে ধীরে বাড়িটার দিকে এগোতে লাগলাম ।যা ভেবেছি তা নয় ।বাড়িটার ভেতর বেশ জমকালো ।ভিতরে থেক বুঝা যায়না যে এটা একটা কাঠের বাড়ি ।ইলেকট্রিসিটি নেই কিন্তু পাম্প লাইট আছে কেরোসিনের ।আর আছে অনেকবছরের পুরনো একটা আয়না ।পুরনো হলে কি হবে বেশ শক্ত আর পুরো ।এখনো টিকে আছে আদিকালের বেশেই ।
আমরা গোসল সেড়ে টেবিলে খেতে গেলাম ।আপনাদের তো বলাই হয়নি যে এই বাড়ির একজন কেয়ারটেকার আছে ।তবে দিনের বেলা সে থাকলেও রাতে তাকে বেধে ধরেও রাখা যায়না ।তবে কেয়ারটেকার হরিশ বেশ প্রভু ভক্ত লোক ।আমি শিলুকে বললাম ,কিরে এক গ্লাসে পানি খাওয়া চলবে নাকি আমি মুসলমান বলে অন্য গ্লাস নিতে হবে ।তোদের আবার খুব সহজেই জাত হাতছাড়া হয়ে যায় ?
শিল বলল ,ধুর !আমি ওসব জাত ফাত বিশ্বেস করিনা ।
হরিশ আড় চোখে দেখলাম ব্যাপার টা ভাল ভাবে নিচ্ছেনা ।
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন