খাওয়াটা বেশ ভালই হল ।যাকে বলে ভুরিভোজ ।এই খাওয়ার পিছনে বলতে গেলে যার কুতিত্ব বেশি সে হল হরিশ ।যা রেধেছে না ।একে বারে স্বর্গীয় ভোজ ।শিলু বলল , তোরা মুসলমানরা কেন জানি একটু বেশিই খাস ।আমি তার কথা রেশ ধরে সাথে সাথে বললাম , তাইতো তোদের ঐ ব্রাহ্মন দের মত আমাদের ভূড়িটা একটু বড় হয়ে যায় ।আমার এই কথায় শিলু জব্দ হয়ে চুপসে গেলেও হরিশ বিশ্রি রকম ভাবে হেসে উঠে ।কি বিশ্রি হাসি হরিশের ।যে এই হাসি শুনবে আমি হলপ করে বলতে পারি তার শিরদ্বাড়া দিয়ে একটা তরল পদার্থের ভয় কেটে কেটে উঠবে ।
***
আমার একটা বিশ্রি বদঅভ্যাস আছে ।নতুন স্থানে প্রথম প্রথম আসলে ঘুম হয়না ।আজও এর অন্যথা হলনা ।ঘুম যে কোথার পালালো কে জানে ।শিলুটা দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে ।আমি উঠে বাথরুম করে এলাম ।তারপর আবার কিছুখন ঘুমাবার চেষ্টা করলাম ।ব্যার্থ হয়ে ঘুমানোর আশা ছেড়ে দিয়ে কেরোসিনের প্রদিপ টা জ্বালিয়ে একটা বই নিয়ে পড়তে থাকলাম ।বই আমার আগের একবার পড়া তবু এই গা ছমছম করা পরিবেশে ভূতের বইটা বেশ ভাল লাগছে ।
বইটা পড়তে পড়তে সকাল হয়ে এল ।একদম ঘুম বিহিন একটা রাত কাটালাম ।উঠে দেখলাম মাথাটা কেমন জানি ভারি ভারি লাগছে ।শুধু মাথায় না বোধ হচ্ছে সাড়া শরিরই ভারি হয়ে আছে ।আমি খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নিলাম ।নামাজ পড়ে এসে দেখলাম শিলু এখনো বেগোরে ঘুমোচ্ছে ।আমি শিলুকে জাগাতে চেষ্টা করলাম না ।ঘুমোক ও ।কিন্তু হরিশ যখন খাবারের জন্য ডাকতে এল তখন আমি তাকে ডাকলাম কিন্তু কোন সাড়া পেলাম ।আমি কিছুটা ভয় পেয়ে গেলাম ।আমি তাড়াতাড়ি শিলুর হাত ছুয়ে দেখলাম ।একি শিলুর হাত এত ঠান্ডা কেন ?আমি জোরে জোরে হরিশকে ডাকলাম ।কিছুখন পড় হরিশ এসে ঘরে প্রবেশ করল ।
ক্রমশ................
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
১ ফেব, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন