হরিশের হাতে একটা কৌটো ।হরিশ আমার দিকে তাকিয়ে বলল ,ভয় পাইয়েন না স্যার ।ভাইজানের কিছুই অইব না ।
সত্যিই শিলুর কিছু হলনা ।ধীরে ধীরে অমন বরফ ঠান্ডা শরির গরম হয়ে উঠল ।আধঘন্টার ভিতরে শিলু দিব্যি সুস্থ হয়ে গেল ।শিলু উঠে বলল ,আমার কি হয়েছিল ?শিলু আমার দিকে তাকিয়ে ছিল ।চোখ বরাবর ।আমি হরিশের দিকে তাকালাম দেখে শিলু ও হরিশের দিকে তাকাল ।দুই জোড়া চোখ হরিশের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল ।হরিশ প্রথমে কিছু বলতে চাইছিল না ।জিজ্ঞেস করলেই খালি বলত ,এটা তেনাদের ব্যাপার ,গোপন ব্যাপার ,কওয়া যায়বনা ।শেষে আমাদের জোড়াজোড়ি বলে দিল ।হরিশের কথা শুনে আমি বেশ চিন্তিত হয়ে গেলাম ।কিন্তু শিলুকে দেখলাম সে স্বাভাবিক আছে ।মোটেও চিন্তিত হলন ও ।মনে হল সে যেন একটা খুবই হাস্যকর আর মজার কথা শুনেছে ।যেখানে জীবন মরনের প্রশ্ন সেখানে কেউ এত ফুরফুরে মেজাজে থাকতে পার বলে আমার জানা ছিলনা ।
সকালের নাস্তা সেড়ে ঘরে বসে একটু রেস্ট নিচ্ছি এমন সময় শিলু এসে বলল , চল বাইরে থেকে একটু ঘুরে আসি ।আমি প্রথমে যেতে চাইলাম না ।কিন্তু শিলুর জোড়াজুরিতে যেতে রাজি হলাম ।অদ্ভুত ছেলে শিলু ।খোদা ওকে কিভাবে সৃষ্টি করেছেন কে জানে ।
রাস্তা দিয়ে হাটছি ।সামনে একটা কি দেখিয়ে শিলু আমাকে বলল ,ঐ যে দেখছিস ? আমি সামনের দিকে তাকিয়ে সরিষার খেত ছাড়া আর কিছুই দেখতে পেলাম না ।আমি আশ্চর্য হয়ে বললাম ,ওটা তো একটা সরিষা খেত ।শিলু বলল ,ধুর !বোকা ওটা সরিষা খেত নয় ওটা একটা ঔষধী গাছ ওটা দিয়ে মানুষ কে মৃতের মত করে দেয়া যায় আবার বাচিয়ে ও দেয়া যায় ।
শিলু শেষ কথা শুনে আমি চমকে উঠলাম ,তারমানে.....।শিলু আমার কথা শেষ করতে দিলনা হাত তুলে বলল ,চুপ থাক !
আমার মাথাটা কেমন গুলিয়ে যেতে লাগল ।ক্রমেই রহস্য ঘন থেকে ঘনতর হচ্ছে অথচ আমি এর মাথা মুন্ড কিছুই বুঝতে পারছিনা ।মনে হচ্ছে মাথার মগজে অনেক ময়লা জমেছ ।একবার পরিষ্কার করে নিতে হবে ।ভাবলাম আমি ।হঠাত্ আমাদের সামনে দিয়ে একটা অদ্ভুত লোক গেল ।যাবার সময় আড়চোখে আমাদের দিকে তাকিয়েছিল লোকটা ।লোকটার পড়নের কাপড় একদম সাদা ।লোকটাকে অনেকটা কাফন দেয়া মৃত দেহের মত মনে হল ।আমি শিলুকে বললাম ,শিলু কিছু দেখেছিস ? শিলু নিদ্বিধায় বলল ,কি দেখব ?আমি বললাম , লোকটাকে ।
শিলু এবার আশ্চর্য হয়ে বলল , কোন লোকটার কথা বলছিস ?
আমি বলল ,সেকিরে !তুই দেখতে পাসনি সাদা কাপড় পড়ে আমাদের পাশ দিয়েযে গেল একটা লোক !
শিলু মুচকি হেসে ,ও যদি মেয়ে হত তাহলেই না দেখতাম !শিলুর কন্ঠ রসিকথার স্বর ।এই ঘোর বিপদে যে কেউ রসিকথা বলতে পারে তা আমার জানা ছিলনা ।
ক্রমশ..........
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
১ ফেব, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন