একলোকের মেয়ের জামাই বেশ মনমরা টাইপের ছিল ।লোকটি একদিন তার বিয়াইয়ের কাছে বিচার দিল যে আপনার ছেলে এত মনমরা একটু ঠাট্টা ইয়ার্কি ও করতে পারেনা ,কেউ যদি ঠাট্টা ইয়ার্কি করতে আসে তবে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে ।
এই কথা শুনে লোকটি তো রেগে আগুন । তার ছেলেকে ডেকে এনে বললেন ,তুমি অবশ্যই কাল শশুর বাড়ি গিয়ে একটু ইয়ার্কি করে আসবে ।
জামাই তখন শশুর বাড়ি গিয়ে মনমরা হয়ে বসে রইল ।তার শশুর এসে জিজ্ঞেস করল ,বাবা মন খারাপ কেন ?
জামাই বলল ,আমার বাবার মাথা নষ্ট হয়ে গেছে যাকে সামনে পাচ্ছে তাকেই মার দিচ্চে ।শুনে শশুর অনেক দুঃখ পেল বলল ,তাহলে তো একবার গিয়ে দেখে আসতে হয় ।
জামাই বলল ,যাবেন যখন একটা মোটা লাঠি নিয়ে যাবেন যখনি আপনাকে বাড়ি দিতে আসবে অমনি আপনি দমাদম দু চার ঘা লাগিয়ে দিবেন তাহলে বাবার মাথা ঠান্ডা হয়ে যাবে ।
এই বলে জামাই বাড়ি চলে এল ।তার বাবা বললেন ,কিরে এত তাড়াতাড়ি চলে এলি যে ।
জামাই বলল ,আরে ও বাড়িতে কি থাকার কথা নাকি শশুর মশাই পাগল হয়ে গেছেন যাকে সামনে পাচ্ছেন তাকেই লাঠি নিয়ে তাড়া করছেন ।শুনে জামাইয়ের বাবা বলল ,তাহলে তো একবার গিয়ে দেখে আসতে হয় ।
জামাই বলল ,যাবার সময় একটা মোটা বাঁশ নিয়ে যেও যখনি তোমাকে মারতে আসবে অমনি তুমি দু চার ঘা বসিয়ে দিবে তাতেই শশুর মশাইয়ের মাথা ঠিক হয়ে যাবে ।
এরপর দু বিয়াই দু গ্রাম থেকে বাঁশ নিয়ে রওনা হল ।একটি নদীর ধারে তার একসাথে মিলিত হল ।আর যায় কোথায় একজন আরেকজনকে দমা দম দমা দম লাঠি বসিয়ে দিতে লাগল ।তারপর আর কি বলল সে এক রক্তারক্তি কান্ড ।সাবধান জামাইগন কখনো এমন ইয়ার্কি করবেন না ।তাহলে কিন্তু সর্বনাশ !
লিখেছেনঃasif_ali@gmail.com
মোবাইলঃ01752054130
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
১ ফেব, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন