আলোর নিশান ফোরাম আপডেট

আলোর নিশান ফোরাম আপডেট


কোটেশন

সাজিয়ে তুলা

কোটেশন

ত্রিভুজ

সেরা লেখা

পাঠ করেছেনঃ

১ ফেব, ২০১১

15গল্পঃমজার বৃষ্টি ০১

মজার বৃষ্টি
ওসমান গনি রাজু

স্কুলের ছুটির ঘন্টা বাজার সাথে সাথেই ছেলেমেয়েরা হইহুল্লোর করে স্কুল থেকে বেরিয়ে যায় ।সবাই যার যার বাসার দিকে রওনা দেয় আনন্দভরা মন নিয়ে ।তেমনি করে ছোট্ট ছেলে সাগর রওনা দিয়েছে তার বাসার দিকে ।সাগর পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে ।তার পিতা আলেক মোল্লা একজন সরকারি চাকরিজীবী ।সাগর পড়াশোনা করে অনেক বড় হতে চায় ।খুবই শান্ত এবংসুষ্ঠ স্বভাবের ছেলে সাগর ।সাগরের তিন বোন ।নাজমা , নাসিমা এবং জুলি ।এরাও অনেক ভাল ।সাগর আপন মনে রাস্তা দিয়ে হেটে চলছিল ।হঠাত্‍ দুজন অচেনা লোক তার সামন এসে দাঁড়াল এবং বলল , তুমি কি সাগর ?
অচেনা লোকের মুখে তার নাম শুনে সাগর বিস্মিত হল ।উত্তর দিল সাগর ,হ্যা । কিন্তু তোমরা কারা ? তখন তারা বলল ,আমরা তোমার পিতার সাথে একই অফিসে কাজ করি ।আজ তোমার পিতা হার্টস্ট্রোক করে এখন হাসপাতালে আছেন ।পিতার অসুস্থতার কথা শুনে সাগর দুঃখিত হয়ে উঠল ।সাগর বলল, তাড়াতারি তোমরা আমাকে আমার বাবার কাছে নিয়ে যাও ।লোকদুটি একটি রিক্সায় উঠল সাগর কে নিয়ে ।
রিক্সা নির্জন বন দিয়ে যাচ্ছিল ।সাগর ভয়ে ভয়ে বলল ,তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ?সাগরের মুখে এই কথা শুনে লোকটদুটি তাকে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে ।তারপর তাড়াতারি রিক্সাচালিয়ে লোকদুটি চলে এল একটি বাগানে ।তারপর লোকদুটি সাগরকে একটা গাছের সাথে বেধে আগাছা দিয়ে ঢেকে শহরে চলে এল ।
এদিকে বিকাল প্রায় হয়ে এলো ।সাগর এখনো স্কুল থেকে ফিরে নাই ।আলেক সাহেব সাগর কে খুজতে স্কুলে গেলেন কিন্তু পেলেন না সবাই চিন্তায় অস্থির হয়ে পড়ল ।
এদিকে সন্ধা প্রায় ঘনিয়ে এল ।
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন