বাংলার এক নির্ভয় মুক্তিযুদ্ধা আব্দুর রব ।জীবন পথের শুরুতেই তার সব স্বপ্ন ধূলিস্সাত করে মারা গেল এই বীর শ্রেষ্ঠের বাবা ।সংসাসের দরিদ্রতা দেখে রব ই . পি .আর এ যোগ দিলেন ।সেখান থেকে সামরিক শিক্ষা নিয়ে ল্যান্স নায়েক হলেন ।মাঝারি মেশিন গানের একনম্বর চালক পদে উন্নিত হলেন ।গ্রাম সালামতপুরে ছোট বোন হাজেরার বিয়ে ঠিক হয়েছে ।আব্দুর রব চিঠি লিখলেন ছোট বোনের জন্য শাড়ি নিয়ে তিনি সময় মত বাড়ি চলে আসবেন ।
কিন্তু রবের সেই যাওয়া আর হলনা ।স্বাধীনতার ডাকে তিনি নিজেকে তুলে দিলেন দেশের জন্য ।
মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়লেন তিনি ।সেদিন হানাদার বাহিনী সাতটা স্পিডবোট আর দুটো লঞ্চ নিয়ে এগিয়ে আসছে ।তাদের কাছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র ।কিন্তু তাতে মেশিনগান চালক রব কিছুতেই ভীত নন ।তাঁর অব্যর্থ এবং নির্ভুল নিশানায় হানাদার বাহিনী বিপর্যস্ত ।তাদের সাতটা স্পিড বোট একে একে ডুবে গেল ।লঞ্চ নিয়ে পালাতে শুরু করল হানাদার বাহিনী ।আব্দুর রবের মেশিনগানের নিশানার বাইরে গিয়ে তারা ভারী মর্টরে গোলবর্ষণ করতে লাগল ।একটা গোলা এসে রবের কাঁধে লাগল ।শহিদ হলেন তিনি ।তাঁর রক্তে রন্জিত হল বাংলার মাটি ।এখনো তুমি বাংলার মাটিকে ভালবেসে দেখ সেই রবের রক্তের দাগ নিশ্চয় পাবে ।
সমাপ্ত
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
১ ফেব, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন