হঠাত্ আমার কাছে শিলুর রসিকথাটা অর্থবহ হয়ে উঠল ।আমি পাই করে পিছনে তাকালাম ।যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সিমা ছাড়িয়ে গেল ।ওটা কোন ছেলে নয় একটা মেয়ে ।পিছনে একগাছি লালচে চুল ঝুলে আছে ।এর কথায় আমাদের বলেছিল হরিশ ।এই টা নাকি একটা প্রতাত্না ।পুরুষের বেশ ধরে থাকে কিন্তু রাতের বেলা বাড়ি বাড়ি গিয়ে রক্ত চোষে খায় ।সেই নাকি শিলুর রক্ত খেতে চাচ্ছিল কাল রাতে ।কিন্তু আমি প্রদিপ জ্বালাতে আর সুবিধা করতে পারেনি ।আমার হৃত্ পিন্ড দিয়ে হালকা ভয়ের একটা তরল স্রোত বয়ে গেল ।আমি শিলুর দিকে তাকালাম ।শিলু এখনো মিটিমিটি হাসছে ।মাঝে মাঝে অবহেলার চোখে আড়ে আড়ে আমাকে দেখছে ।ওর চোখের ভাষায় স্পষ্ট পড়লাম ,এটুকু বুঝতে পারছনা ? তোমার মগজে কি কিছুই নেই ? এমনকি গোবর ও না ?
আমি সত্যিই কিছুই বুঝতে পারছিনা ।প্রতাত্না ,অস্থায়ী মৃত্যুর খেত ।কেমন আমার মাথাটা গুলিয়ে যেতে লাগল ।মাথাটা একটা পাহাড়ের মত ভারি হয়ে আছে ।এর কারণ কি ? চিন্তা নাকি রাতজাগা ?কোনটা !
***
: দুপুরের খাবার সময় হয়ে গেছে ।বলল শিলু ।
আমি বললাম ,চল ফিরা যাক ।
আমরা কাঠের বাড়ির দিকে রওয়ানা হলাম ।কাঠের বাড়িটা দেখে আমার মনে হল ,সত্যিই এটা একটা রহস্য !একটা দীর্ঘশ্বাস ছাড়লাম থেমে থেমে ।
খাওয়া দাওয়া শেষে আমি আমার একটা প্রিয় বই নিয়ে পড়তে শুরু করলাম ।বইটার নাম "দেবদাস" ।রোমান্টিক উপন্যাস ।কিন্তু আশ্চর্য আমার কাছে এটা একটা গোয়েন্দা উপন্যাস মনে হচ্ছে ।মনে হচ্ছে হাজারো রহস্যে ঘেড়া এই উপন্যাস !আমার মাথায় চিনচিনে একটা ব্যাথা শুরু হল ।আমি কি পাগল হয়ে যাব ?মনে মনে প্রশ্ন ছুড়লাম আমি ।আমি বিছানা ছাড়িয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম ।কার্যে সফল হলাম ।ঘুম থেকে উঠে দেখি একদম সন্ধা ।মাগরিবের প্রায় সময় হয়ে এসেছে ।এখানে কাছে মসজিদ নেই বলে আজান শুনা যায়না ।সময় দেখে নামাজ পড়তে হয় ।ঘুমের কারণে আসরের নামাজ কাযা পড়তে হবে ।
নামাজ শেষ করে বিছানায় বসতে যাব এমন সময় দরজা ঠেলে কে যেন ঘরে ঢুকল ।চেয়ে দেখলাম শিলু ।ওর মুখে মিটিমিটি হাসিটা আর দেখতে পেলাম না ।হাসিময় জায়গাটায় একরাশ দুশ্চিন্তা ভর করে আছে ।
.......ক্রমশ......
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
১ ফেব, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন