গুগলের স্বয়ংক্রিয় গাড়ী
সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ,জনপ্রিয় এনড্রয়েড ফোন আর ওয়েব গাইডেড টেলিভিশনের পর গুগল এবার নতুন চমক দিল স্বয়ংক্রিয় গাড়ী তৈরী করে ।যা রাস্তায় চলবে মানুষের কোনো সাহায্য ছাড়ায় ।যুক্তরাষ্ট্রের কয়েকটি রাস্তায় সম্প্রতি তারা পরীক্ষামূলক ভাবে চালিয়েছে স্ব চালিত সাতটি গাড়ী ।এর মধ্যে আবার একটি গাড়ি চলেছে সান ফ্রান্সিসকোষ লোমবার্ড স্ট্রিটে ,যেটা কিনা যুক্তরাষ্ট্রের অন্যতম বাঁকানো একটি সড়ক ।এই গাড়ি গুলোতে ব্যাবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিভিন্ন সফটওয়্যার ।কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই স্ব চালিত গাড়িকে প্রযুক্তিবিদরা অধিকতর নিরাপদ মনে করেছেন ।কেননা ,গাড়ির রোবট চালক মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং বাস্তবায়িত করতে সক্ষম ।
শিশুর দেহে কৃত্রিম হৃত্ পিন্ড
0000000000000 ০০০০০০০০০০০০
বিশ্বে প্রথম বারের মত এক শিশুর শরীরে কৃত্রিম হৃং পিন্ড প্রতিস্হাপন করা হয়েছে ।প্রায় ১০ ঘন্টা অস্ত্রোপাচার করে ১৫বছর বয়সী ওই ইতালীয় শিশুর শরীরে কৃত্রিম হৃত্ পিন্ড প্রতিস্হাপন করেছেন রোমের শিশুহাসপাতালের এন্টনিও এমোডিও ।২.৫ ইঞ্চি লম্বা এ কৃত্রিম হৃত্ পিন্ডটি প্রতিস্হাপন করায় শিশুটি আরো ২০থেকে ৩০বছর স্বাভাবিক জীবন যাপন করতে পারবে ।
প্রথম গোল্ডিলকস গ্রহ
প্রথম বারের মত জ্যোতির্বিদেরা একটি গ্রহের সন্ধান পেয়েছেন ।যার উপস্হিতি মহাকাশের 'গোল্ডিলকস' অঞ্চলে ।গোল্ডিলকস অঞ্চল বলতে বিজ্ঞানীরা এমন একটি জায়গাকে বুঝিয়েছেন যা খুব উষ্ণ বা শীতল নয় ।অর্থ্যাত্ যে অঞ্চল প্রাণের জন্য অনুকূল হতে পারে ।২৯ সেপ্টেম্বর ২০১০ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এই আবিষ্কার ঘোষনা করেন ।
গোল্ডিলকস গ্রহটির নাম দেয়া হয়েছে গ্লিয়েসে ৫৮১জি ।
(মাসিক কারেন্ট এফেয়ার্স থেকে গৃহিত)
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
২৭ ডিসে, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন