দীপু আর অপু
দুই ভাই ।দীপু আর অপু ।দুজনে একটুও মিল নেই ।খালি ঝগরা করে ।মা বলেন, তোমরা ঝগড়া কোরো না ।ঐ দেখ পাখি ।ঝাঁক বেঁধে উড়ে ।ঐ দেখ মৌমাছি ।দল বেঁধে ছোটে ।ঐ দেখ পিঁপড়ে ।সার বেঁধে চলে ।সবার মাঝে কত মিল ।তোমরা দুটি ভাই ।একসাথে থাকবে ।একসাথে পড়বে । একসাথে খেলবে । একসাথে কাজ করবে ।
মায়ের কথা কেউ শোনেনা ।দুজনে ঝগড়া করে ।কোনো কাজ এক সাথে করেনা ।একদিন বিকেলবেলা । দীপু একটা গাছের চারা নিয়ে এল ।ফুলগাছে র চারা ।সে উঠানে মাটি খুড়ল ।চারা বুনল ।গাছের গোড়ায় পানি ঢালল ।অপু সব দেখল ।সে ও গাছের আনল ।উঠানের আরেক পাশে বুনল । তারপর পানি ঢালল ।তবে কেউ বেড়া দিতে পারল না কারণ একা একা বেড়া দেয়া যায়না ।পরদিন সকালবেলা ।দীপু আর অপু যার যার গাছের চারাদেখতে গেল ।দেখল ,চারাগাছ নেই ।দুটোই ছাগলে খেয়েছে । এবার তারা বুঝল ।যে একা সে বোকা ।দুজনে মিলে বেড়া দিলে ভালো হত ।চারা দুটি ছাগলে খেতনা ।দুই ভাই বল্ল'আর একা নয় ।এবার মিলেমিশে কাজ করব ।'দীপু আর অপু আবার চারাগাছ বুনল ।দুজনে মিলে বেড়া দিল ।দুটি গাছ বড় হল ।ফু লে ফুলে গাছের ডাল ভরে গেল ।এখন তাদের মুখে হাসি আর ধরেনা ।
সমাপ্ত
ব্র্যাকের বই থেকে চয়ণ করা ।
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
২৪ ডিসে, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন