বহুকাল আগে চীন দেশে রাজবনশাহ নামে একজন ধার্মিক ন্যায়পরায়ণ রাজা রাজত্ব করতেন ।মৃগয়ার প্রতি তাঁর খুবই ঝোক ছিল ।প্রায়ই তিনি সৈন্যসামন্ত নিয়ে মৃগয়ায় বেড়িয়ে নানা জীবজন্তু শিকার করতেন ।এমনি একদিন তিনি গভির অরণ্যের মধ্যে গিয়ে প্রবেশ করলেন ।শিকারে র সন্ধানে কিছুখন ঘোড়াঘোড়িকরার পর তিনি সহসা একটি অদ্ভূদ রঙের হরিণী দেখতে পেলেন ।তিনি আজ পর্যন্ত অস্যংখ বার শিকারে গেছেন ,অসংখ্য হরিণ দেখেছেন কিন্তু এমন হরিণ তিনি জীবনে দেখেন নি ।হরীণটির পিঠের রঙ সোনালী এবং দেহের অন্যান্য অংশ কালো ও নীল রঙের ।হরিনীটি দেখে রাজবনশাহের এতই ভাল লাগল যে ,তাকে জীবন্ত ধরবার আশায় তিনি ঘোড়া ছুটিয়ে তার অনুসরন করলেন ।কিন্তু গভীর বনের মধ্যে হরিণীকে অনুসরণ করা সহজ কাজ নয় ।কাজেই অল্প সময়ের মধ্যেই হরিণীটি সম্রাটের দৃষ্টিপাতের বাইরে চলে গেল ।হরিণীটি চলে যাওয়ায় রাজবনশাহ খুবই দুঃখিত হলেন বটে , কিন্তু হতাশ হলেন না ।সারা অরণ্য তিনি তার সন্ধানে ঘুরে বেড়াতে লাগলেন ।ঘুরতে ঘুরতে এক নদীর নিকট এসে তিনি থমকে দাঁড়ালেন ।দেখলেন নদীর তীরে সেই হরিণীটি শুয়ে রয়েছে ।দেখে সম্রাটের দুই চক্ষু আনন্দে উজ্জ্বল হয়ে উঠল ।তিনি তাকে আহত করবার জন্য যেমনি ধনুকে তীর জুড়েছেন হরিণটি অমনি নদীর জলে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল ।
এই ঘটনায় সম্রাট অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন ।তিনি ঘোড়া থেকে নেমে নদীর তীরে বসে রইলেন এবং এক দৃষ্টিতে চেয়ে রইলেন জলের দিকে ।হরিণীটি তার এতই ভাল লেগেছিল যে ,তিনি তার মায়া কাটাতে পারছেন না ।
সৈন্য সামন্তরা সম্রাটের খানিকটা পিছনে পড়ে গিয়েছিল ,একটু পরই তারা সকলে নদীতীরে এসে হাজির হল ।তাদের সঙ্গে একজন উজিরও মৃগয়ায় এসেছিলেন ।উজিরকে ডেকে তিনি হরিণীটির আশ্চর্যজনক ভাবে অদৃশ্য হওয়ার কথা জানালেন ।উজির সব শুনে ঐ সম্পর্কে কোন কথা না বলে শুধু বললেন ,মহারাজ ,দুপুর প্রায় হয়ে এল ,এখনো পর্যন্ত শিকার মিলল না ।আপনি বরং এবার পশ্চিম দিকের অরণ্যে চলুন ।
রাজা বললেন ,উজির ,আজ আর অন্য শিকারে আমার আগ্রহ নেই ঐ হরিণীটিকে পুনরায় দেখবার জন্য আমার মন চঞ্চল হয়ে পড়েছে ।ঐ হরিণীকে আমার চাই ।আমার বিশ্বাস ,জল থেকে ওটা আবার ডাঙায় ওঠবে ,তখনই তীর ছুড়ে ওটাকে আহত করব ।যত্ক্ষন ওর দেখা না পাই ,এই নদীর তীর ছেড়ে আমি একপাও নড়বনা ।আপনি বরং সৈন্যগণকে বলে দিন ,তারা পশ্চিম দিকের অরণ্যে গিয়ে কিছুখন শিকার করুক ,আমি এখানেই রইলাম ।উজির হরিণী সম্পর্কে এবারও কোন উচ্ছবাচ্য না করে সৈন্যগণের কাছে গিয়ে সম্রাটের আদেশের কথা জানালেন ।সৈন্যরা পশ্চিম অরন্যাভিমুখে যাত্রা করল ।উজির ফিরে আসলেন সম্রাটের কাছে ।
ঘন্টা চারেক পর সৈন্যগন কি ছু জন্তু -জানোয়ার নিয়ে ফিরে আসল ।
(চলবে......)
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন